কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ এ ১১:০০ PM

মাইগভ

কন্টেন্ট: পাতা

মাইগভ (myGov)’ একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে নাগরিক সেবাসমূহ দ্রুততম সময়ে ডিজিটাইজেশপূর্বক সেবাকাঠামোর আমূল পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই প্ল্যাটফর্ম (www.mygov.bd) ব্যবহার করে একজন নাগরিক কোন প্রকার ভোগান্তি ছাড়া প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সংযুক্ত করে (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে পেমেন্টসহ) ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর উক্ত আবেদন প্রক্রিয়াপূর্বক কাঙ্ক্ষিত সেবাটি অনলাইনে নাগরিকের ড্যাশবোর্ডে প্রেরণ করেন। সেবাগ্রহীতা প্রোফাইল হতে ডাউনলোড-এর মাধ্যমে অনলাইনে সেবাগ্রহণ করতে পারেন। মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক ঘরে বসে আবেদনের গতিবিধি পর্যবেক্ষণ এবং উক্ত সেবা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া প্রকাশ (রেটিং) করতে পারেন। এভাবেই, মাইগভ প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন প্রকার ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ের মধ্যে নাগরিক তাঁর কাঙ্খিত সেবাটি গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে এক ঠিকানায় সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে।


 
‘মাইগভ’ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

১। সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ায় সহজে সেবা অনুসন্ধানপূর্বক যেকোনো সময় ও স্থান থেকে আবেদন করা যায়।

২। ঘরে বসে আবেদনের গতিবিধি পর্যবেক্ষণ এবং উক্ত সেবা সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ (রেটিং) করা যায়।

৩। অনলাইনে ফি প্রদানের ব্যবস্থা থাকায় দুর্নীতি হ্রাস ও সেবা সহজীকরণ হয়েছে।

৪। ড্যাশবোর্ডের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

৫। নাগরিক মতামত ব্যবস্থার মাধ্যমে সেবার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

৬। কল সেন্টার সাপোর্টের মাধ্যমে সেবা গ্রহণে কারিগরী সমস্যাদি সমাধান করার সুযোগ রাখা হয়েছে

৭। অনলাইন লকারে নাগরিকের প্রয়োজনীয় ডকুমেন্ট স্থায়ীভাবে সংরক্ষণের সুযোগ রয়েছে।

৮। কিউ.আর কোডের মাধ্যমে ডকুমেন্ট জালিয়াতি প্রতিরোধ সম্ভব হয়েছে।

myGov

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন