কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫৮ PM
কন্টেন্ট: পাতা
SDG ট্র্যাকার হলো একটি অনলাইন তথ্যভাণ্ডার ও ডেটা ডিসেমিনেশন প্ল্যাটফর্ম, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও সমর্থন করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১৭টি গ্লোবাল গোল, ১৬৯টি টার্গেট এবং ২৩১টি সূচক এবং এর বাইরেও SDG-সংশ্লিষ্ট অনেক সূচকের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়। প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থা নিজ নিজ সূচকের তথ্য আপলোড, যাচাই ও প্রকাশ করতে পারে এই ড্যাশবোর্ডের মাধ্যমে। এছাড়াও, পরিকল্পনাবিদ ও নীতিনির্ধারকদের জন্য এখানে রয়েছে উন্নতমানের থিম্যাটিক বিশ্লেষণ সুবিধা, যা সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করে তোলে।
সরকারি পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে SDG এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে SDG ট্র্যাকার।