কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৬:০১ PM

একপে

কন্টেন্ট: পাতা

বাংলাদেশে বর্তমান বিল পরিশোধ ব্যবস্থায় নাগরিকদের জন্য শারীরিক ও ডিজিটাল উভয় মাধ্যমে বিল পরিশোধের একাধিক চ্যানেল বিদ্যমান। তবে এখনো অনেক মানুষ ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি বিল জমা দিয়ে থাকেন। এই ম্যানুয়াল পদ্ধতিটি সময়সাপেক্ষ, ঝামেলাপূর্ণ, ক্লান্তিকর এবং সর্বোপরি, ব্যয়সাধ্যও। তদুপরি, গ্রাহকের অভিজ্ঞতা অনেকাংশেই নির্ভর করে সেবাদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মদক্ষতা, কিংবা ব্যবহারের সাথে নির্ভরশীল। বর্তমানে যে ডিজিটাল চ্যানেলগুলোতে বিল পরিশোধের সুযোগ রয়েছে, সেগুলো বিচ্ছিন্ন, সমন্বয়হীন এবং এখনো বড় পরিসরে কার্যব্যপ্তিকে নিয়ে অগ্রসর হবার জন্য উপযোগী নয়।

 

বাজারব্যবস্থার অতি বিচ্ছিন্নতার ফলে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করে দেশের প্রতিটি ভৌগোলিক অঞ্চল ও বৈচিত্র্যময় বিল প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা একটি জটিল কাজ। যদিও বিশ্বব্যাংকের গ্লোবাল ফিনডেক্স ডেটাসেট অনুযায়ী আর্থিক সেবায় প্রবেশাধিকার সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবুও দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থাগুলোর মাধ্যমে এখনো ব্যাংকিং সিস্টেমের বাইরে থাকা জনগণকে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
সকল অংশীজনকে একক প্ল্যাটফর্মে আনার মাধ্যমে ব্যয়সাশ্রয়ী পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি কার্যকর সমাধান ব্যবস্থার প্রয়োজনীয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল ।

 

ekPay একটি সমন্বিত বিল পরিশোধ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন পেমেন্ট চ্যানেল এবং অসংখ্য সেবা প্রদানকারী/বিলার প্রতিষ্ঠান একক উইন্ডোর মাধ্যমে সংযুক্ত রয়েছে।এই ওয়ান-স্টপ পেমেন্ট প্ল্যাটফর্মটি একটি ইন্টার-অপারেবল এবং সহজলভ্য "যেকোনো সময়ে, যেকোনো স্থানে" ভিত্তিতে বিল পরিশোধ সেবা প্রদান করে, যা অনলাইন ও দেশব্যাপী বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য সুবিধাজনক, নির্ভরযোগ্য ও নিরাপদ লেনদেনের পথকে সুগম করে। অন্যদিকে, ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ফিনটেক প্রতিষ্ঠানের মতো আর্থিক সেবা প্রদানকারীরা API এর মাধ্যমে সহজেই ekPay প্ল্যাটফর্মের সঙ্গে ব্যাক-এন্ডে সংযুক্ত হতে পারে এবং তাদের নিজস্ব গ্রাহকদের বিল পরিশোধ সেবা দিতে পারে। এই সংযুক্তির সুযোগের ফলে আর্থিক সেবা প্রদানকারীরা একাধিক বিলার প্রতিষ্ঠানের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযুক্ত হতে সক্ষম।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন