কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫৭ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ সরকার নাগরিকদের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দিতে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর-কে বিশেষ গুরুত্ব দিয়েছে। সার্ভিস প্রসেস সিম্প্লিফিকেশন (SPS), ম্যানুয়াল সেবাকে ইলেকট্রনিক বা মোবাইলভিত্তিক (E/M) সার্ভিসে রূপান্তরের মাধ্যমে সেবাপ্রদান প্রক্রিয়া এখন অনেক বেশি সহজ ও গতিশীল হয়েছে। তবে ই-গভর্নেন্সের শুরুর দিকে এই সেবাগুলোর কার্যকারিতা কতটা বেড়েছে, তা মাপার কোনো কার্যকর পদ্ধতি ছিল না। কোন কোন সূচক রেকর্ড ও ট্র্যাক করলে সেবার মান যাচাই এবং উন্নয়ন করা যাবে, সে বিষয়েও পরিষ্কার ধারণা ছিল না।
এই প্রেক্ষাপটে এটুআই প্রোগ্রাম "টাইম, কস্ট এবং ভিজিট (TCV) মেজারমেন্ট" নামে একটি অভিনব মূল্যায়ন পদ্ধতি তৈরি করে, যা নাগরিকের দৃষ্টিকোণ থেকে সেবার বাস্তব প্রভাব পরিমাপ করতে সক্ষম হয়।