কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:২০ PM

রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম

কন্টেন্ট: পাতা

অনলাইন আরএমএস (RMS) বা রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটি রিপোর্ট আদান-প্রদানের মাধ্যম, যা সরকারি প্রতিবেদন প্রেরণ, সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে।। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক এই আরএমএস সিস্টেমটি বাস্তবায়িত হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর এবং মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ নিয়মিত ও বিশেষ ধরনের প্রতিবেদন নির্ধারিত কাঠামো ও সময়সীমার মধ্যে অনলাইনে প্রেরণ করতে পারে। সিস্টেমটি ব্যবহারে সরকারি কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, সময় বাঁচবে, খরচ কমবে ও জটিলতা হ্রাস পাবে। সিস্টেমের ড্যাশবোর্ডের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে ।

 

প্রচলিত পদ্ধতিতে সরকারি প্রতিবেদনসমূহ সাধারণত ই-মেইল বা হার্ডকপির মাধ্যমে প্রেরণ করা হয়, যা মূলত শ্রম ও সময়সাপেক্ষ। তদারকি ও রিপোর্ট ব্যবস্থাপনাও সুবিধাজনক ও ব্যবহারবান্ধব ছিলনা। অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার’টি উক্ত প্রক্রিয়াকে প্রযুক্তির রূপ দিয়ে সময় ও শ্রমের সাশ্রয়, সমন্বয়ের উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করেছে। মাঠ পর্যায়ের অফিস ও মন্ত্রণালইয়/বিভাগের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা এবং সরকারি সেবার মানোন্নয়ন সম্ভব হচ্ছে, যা সমগ্র সরকারি কার্যপ্রণালীকে আরও দক্ষ ও কার্যকর করে তুলছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন