কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫১ PM
কন্টেন্ট: পাতা
এটুআই-এর রিসার্চ টিম প্রমাণভিত্তিক প্রতিবেদন এবং জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি, ডিজিটাল সেবা উদ্ভাবন, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন, নাগরিক ক্ষমতায়ন, ডিজিটাল বিভাজন এবং সুশাসন—এই সব বিষয়ে বিস্তৃত গবেষণা পরিচালনা করে আসছে রিসার্চ টিম।
এটুআই রিসার্চ সরকারী সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ দেশীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে — যাতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করা, বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা যায়।
এটুআই রিসার্চের কাজ কেবল গবেষণায় সীমাবদ্ধ নয় — তারা অংশীজন পরামর্শ, আন্তর্জাতিক সম্মেলন এবং পিয়ার-রিভিউড প্রকাশনার মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে। তারা এছাড়াও এআই-এরটু বিভিন্ন কার্যক্রমের মনিটরিং ও ইভ্যালুয়েশন (M&E) প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। এইসব কার্যক্রমের মাধ্যমে গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে — যার ফলে নীতিনির্ধারকদের ক্ষমতায়ন হচ্ছে এবং জনগণের কাছে আরও উন্নত ও কার্যকর সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে।