কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৬:১৫ PM
কন্টেন্ট: পাতা
ডিজিটাল হেলথ অ্যাক্সিলারেটর টিম বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনের মাধ্যমে সেবার ডিজিটাল রুপান্তর ও মান উন্নয়নে কাজ করছে। প্রযুক্তি ও ডেটা-ভিত্তিক সমাধান ব্যবহার করে ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম, রুটিন টিকাপ্রদান কার্যক্রম, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালীকরণ করা এই টিমের লক্ষ্য।
উদ্ভাবনী উদ্যোগগুলোকে ত্বরান্বিত করতে এবং সকলের জন্য সমান ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল হেলথ অ্যাক্সিলারেটর টিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এনজিও/আইএনজিও এবং অন্যান্য উন্নয়ন সহযোগীর সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।