কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৬:১৭ PM

SPS

কন্টেন্ট: পাতা

এটুআই-এর SPS (Service Process Simplification) সেবা সহজিকরণ টিম বাংলাদেশের জনগণের জন্য সরকারি সেবাগুলোকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। এই টিমের যাত্রা শুরু হয় ২০১২ সালে। সেবা সহজিকরণ পদ্ধতিতে বিদ্যমান সেবা প্রক্রিয়া বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় ধাপ ও কাগজপত্র বাদ দিয়ে জনবান্ধব ও কার্যকর একটি পদ্ধতি তৈরি করা হয়। ফলে, পরিপূর্ণ ডিজিটাইজেশনের আগেই সেবা প্রাপ্তির প্রক্রিয়াগুলো আরও সহজ হয়ে যায়, ফলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেবাগ্রহণের অভিজ্ঞতা আরও স্বচ্ছ ও দ্রুতগতিসম্পন্ন হয়।

 

সেবা সহজিকরণ টিম সাধারণত সরকারী বিভিন্ন দপ্তরের সেবা প্রক্রিয়া বিশ্লেষণ, সমস্যা চিহ্নিতকরণ, নতুন ডিজাইন প্রস্তাব ও বাস্তবায়নের কাজ করে থাকে। কার্যকরী পরিকল্পনা, অংশীজনদের সম্পৃক্ততা এবং মনিটরিংয়ের মাধ্যমে টেকসই পরিবর্তন নিশ্চিত করে। এভাবে সেবা সহজিকরণ টিম দেশের জনসেবা ব্যবস্থায় একটি ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আনার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। 

 

সেবা সহজিকরণ টিম ইতিমধ্যে প্রায় ১,০৮৮ টির বেশী সেবা সহজিকরণে সহায়তা প্রদান করেছে। সেবা সহজকরণ কার্যক্রম শুধু দেশে নয় দেশের বাহিরেও চলমান রয়েছে। ইতিমধ্যে গাম্বিয়াতে সহজিকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন