কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:১৯ PM
কন্টেন্ট: পাতা
টেকনোলজি টিম, এটুআই-এর বিভিন্ন উদ্ভাবনী ধারনাসমূহকে ডিজিটাল বাস্তবে রূপান্তরে অনুঘটকের ভূমিকা পালন করে। সরকার ও আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি করে আমরা নিশ্চিত করি যেন প্রতিটি ডিজিটাল সলিউশন যুগোপযোগী ও নিরাপদ হবার সাথে সাথে আকাঙ্ক্ষিত কার্যকর সেবাও প্রদান করতে পারে। টেকনোলজি টিম ডি-নথি, মাইগভ, মুক্তপাঠ, ই-কোর্ট, ন্যাশনাল পোর্টাল, ইত্যাদি ডিজিটাল উদ্যোগ সমূহ পরিচালনার ক্ষেত্রে কারিগরি পরামর্শ ও ব্যবস্থাপনার সমন্বয়ে গুণগত মান, নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করে।
টেকনোলজি টিম-এর লক্ষ্য, বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে বাংলাদেশে Digital Public Infrastructure (DPI) এবং Digital Public Goods (DPG) তৈরি করা এবং নিশ্চিত করা, যেন প্রতিটি সলিউশন বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে অবদান রাখে এবং নাগরিকের কল্যাণে নিবেদিত একটি উদ্ভাবনী, দ্রুত প্রতিক্রিয়াশীল সরকার গড়ে তুলতে সাহায্য করে।