কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৪৫ PM

মুক্তপাঠ

কন্টেন্ট: পাতা

ই-লার্নিং প্ল্যাটফর্ম বিষয়টি নতুন কোন ধারণা নয়—বিশ্বজুড়ে বর্তমানে শত শত সফল ই-লার্নিং প্ল্যাটফর্মগুলো রয়েছে, সাথে আমরা অনেকেই কমবেশি পরিচিত। তবে একটি সরকার-নিয়ন্ত্রিত ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা দেশের সকল নাগরিকের জন্য উন্মুক্ত, বাংলাদেশের মতো একটি দেশের প্রেক্ষাপটে এ ব্যাপারটি নিঃসন্দেহে প্রশংসনীয় বটে।

 

২০১৬ সালে যাত্রা শুরু করা মুক্তপাঠ সকল নাগরিকের দোরগোড়ায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দক্ষতাভিত্তিক, পেশাগত ও একাডেমিক কোর্স পৌঁছে দিচ্ছে। এই প্ল্যাটফর্মে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, আইনজীবী, স্বাস্থ্যকর্মী ও ডাক্তার, অভিবাসী শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য বিভিন্ন রকমের কোর্স। বর্তমানে প্ল্যাটফর্মটিতে অনলাইন এবং অফলাইন মিলিয়ে ২০৮টিরও বেশি কোর্স চালু রয়েছে, যার মাধ্যমে মুক্তপাঠ লক্ষ লক্ষ মানুষের—বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর—জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তপাঠ প্ল্যাটফর্মে কোন কোর্স সম্পন্ন করলে, অংশগ্রহণকারী ব্যক্তি বাংলাদেশ সরকার-স্বীকৃত একটি সনদও লাভ করেন।

 

মুক্তপাঠের সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল —৩,০০,০০০-এরও বেশি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরকে কোভিড-১৯ অতিমারি মোকাবিলার জন্যে অনলাইন প্রশিক্ষণ প্রদান। অতিমারির সময়ে, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই বিচারপতি, আইনজীবী সহ আদালত কক্ষ পরিচালনার সাথে সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য ভার্চুয়াল শুনানিসহ বিভিন্ন বিচারিক কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন