কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৬:৪২ PM

টিচার্স পোর্টাল

কন্টেন্ট: পাতা

টিচার্স পোর্টালের যাত্রা শুরু হয়েছিল মাত্র ২৩ জন শিক্ষকের একটি সাধারণ প্রশ্ন থেকে— “শিক্ষার্থীদের শেখানোর জন্য কনটেন্ট তৈরি করবে কে?” এই একটি সরল প্রশ্ন থেকেই তাঁরা একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেন এবং নিজেদের তৈরি করা পাঠদানের উপকরণসমূহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে শেয়ার করতে শুরু করেন। তাঁদের দর্শন ছিল—পাঠদানের কনটেন্ট প্রতিটি শ্রেণিকক্ষের নিজস্ব প্রেক্ষাপট ও বাস্তবতা অনুযায়ী শিক্ষকরা নিজেরাই তৈরি করবেন, এবং কোন কনসালট্যান্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে নয়।

 

২০১১ সালে মাত্র ২৩ জন শিক্ষকের মাধ্যমে শুরু হওয়া এই ক্ষুদ্র, প্রাথমিক প্রয়াস,  আজ রূপ নিয়েছে একটি জনপ্রিয়, পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগ সাইটে এবং বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাবিষয়ক কনটেন্ট স্টোরেজ ও পেশাগত দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম, যেখানে ৫৭৫,০০০-এরও বেশি শিক্ষক সক্রিয় সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। টিচার্স পোর্টাল একটি peer-to-peer সক্ষমতা বৃদ্ধির প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষকেরা একসাথে কাজ করে তাঁদের নিজেদের শ্রেণিকক্ষের প্রয়োজন অনুযায়ী আরো মানসম্পন্ন শিক্ষাবিষয়ক কনটেন্ট তৈরি করতে পারেন। এরা মাধ্যমে শিক্ষকদের স্বীকৃতি প্রদান এবং বিভিন্ন রকমের প্রণোদনার মাধ্যমে তাঁদের উদ্বুদ্ধ করা হয়। বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার রূপান্তর বরাবরই শিক্ষকদের দ্বারা পরিচালিত, এবং শিক্ষার্থী-কেন্দ্রিক। এই রূপান্তরের যাত্রায় টিচার্স পোর্টাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন