কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫১ PM
কন্টেন্ট: পাতা
আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে এটুআই বিভিন্ন আন্তর্জাতিক সূচকের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের e-Government Development Index এবং বিশ্বব্যাংকের GovTech Maturity Index-এর মতো সূচকের ক্ষেত্রে এটুআই আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে, সময়মতো সঠিক তথ্য প্রদান করে এবং সচেতনতা তৈরির নানা কার্যক্রম পরিচালনা করে।
এছাড়াও, ন্যাশনাল ডেটা কোঅর্ডিনেশন কমিটি (NDCC)-র সঙ্গে সমন্বয় করে আরও ২৪টি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়নের জন্য কাজ করছে এটুআই। প্রতিটি সূচকের গভীর বিশ্লেষণের মাধ্যমে এগুলোকে দেশের উন্নয়ন অগ্রাধিকার, SDG লক্ষ্য এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর অগ্রগতির সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে।
পরামর্শমূলক কর্মশালা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে যৌথ কাজ করা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে এটুআই চেষ্টা করছে আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান ধারাবাহিকভাবে উন্নত করতে, যাতে বৈশ্বিক মঞ্চে দেশের উন্নয়ন আরও দৃশ্যমান হয়।