কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫১ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে ওপেন গভর্নমেন্ট ডেটা (OGD) প্রসারে কাজ করছে। এই উদ্দেশ্যে তৈরি হয়েছে OGD Portal (data.gov.bd) - একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার, যেখানে সরকারি বিভিন্ন সংস্থার সংরক্ষিত ডেটাসেট সহজেই পাওয়া যায়।
এখানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পরিবহনসহ অনেক গুরুত্বপূর্ণ খাতের তথ্য রয়েছে, যা গবেষক, নীতিনির্ধারক, ব্যবসায়ী বা সাধারণ যে কেউ কাজে লাগাতে পারেন। এই প্ল্যাটফর্ম শুধু তথ্য জানার সুযোগই দেয় না, বরং নতুন ভাবনায় কাজ করার, বিশ্লেষণ করার এবং নীতিনির্ধারণে যুক্ত হবার পথও খুলে দেয়। সব মিলিয়ে, এটা জনগণের হাতে তথ্য তুলে দিয়ে প্রশাসনের সঙ্গে সংযোগ তৈরি করার একটা চমৎকার উদাহরণ।