কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৪:৫২ PM
কন্টেন্ট: পাতা
NISE - ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ (nise.gov.bd) একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ক্যাবিনেট বিভাগ এবং আইসিটি বিভাগের আওতায় Aspire to Innovate (a2i) প্রোগ্রামের মাধ্যমে UNDP-এর সহায়তায় চালু করা হয়েছে, যা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে প্রতিবছর দুই মিলিয়নেরও বেশি তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করলেও, বর্তমান দক্ষতা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে অসঙ্গতির কারনে যুব বেকারত্বের হার ১০.৬%, যা একটি বড় চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় NISE একটি ডাটা-ভিত্তিক, ওয়ান-স্টপ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের, প্রশিক্ষণ প্রদানকারীদের, শিল্প প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সংযুক্ত করে। এটি রিয়েল-টাইম দক্ষতা ও চাকরির পূর্বাভাস, ক্যারিয়ার পরামর্শ, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা নির্দেশিকা, দক্ষতা উন্নয়ন সুযোগ এবং কর্মসংস্থান সুবিধা প্রদান করে। এটি ব্যবহারকারীদের সময়, খরচ এবং যাতায়াতের (TCV) পরিমাণ হ্রাস করে, পাশাপাশি SDG 4 (4.3, 4.4) এবং SDG 8 (8.5, 8.6) বাস্তবায়নে সহায়তা করে।
এই প্ল্যাটফর্মটি শ্রম বাজারের উভয় দিক—সরবরাহ এবং চাহিদা—এর ক্ষেত্রে প্রযোজ্য। সরবরাহের দিক থেকে: তরুণদের একটি কেন্দ্রীয় ডাটাবেজে নিবন্ধিত করা হয়, যেখানে তারা বিভিন্ন দক্ষতা এবং কর্মসংস্থান সংক্রান্ত সেবাগুলোর সুবিধা পেতে পারে, যার মধ্যে ব্যক্তিগত পরামর্শ এবং সুযোগ অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ প্রদানকারীরা চাহিদা-ভিত্তিক আপডেট করে কোর্স মডেলে পরিবর্তন আনতে পারে এবং রিয়েল-টাইম ডেটা ব্যবহার করে তাদের কোর্সের মানোন্নয়ন করতে পারে, তরুণদের আবেদন গ্রহণ করতে পারে, দক্ষতা উন্নয়নের উদ্যোগ বজায় রাখতে পারে এবং ইন্ডাস্ট্রির সংযোগ রক্ষা করতে পারে। নীতিনির্ধারকরা ডাইন্যামিক ড্যাশবোর্ডের মাধ্যমে শ্রম বাজারের প্রবণতা বিশ্লেষণ করতে পারে এবং দক্ষতা ও কর্মসংস্থান সম্পর্কিত তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। চাহিদার দিক থেকে: শিল্প প্রতিষ্ঠান এবং সংস্থাগুলি সহজেই প্রার্থীদের ফিল্টার করতে পারে, মূল্যায়ন পরিচালনা করতে পারে এবং সেবাদাতাদের কাছ থেকে নির্দিষ্ট ও বিশেষায়িত কোন দক্ষতার জন্য অনুরোধ করতে পারে।
এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রম বাজারের দক্ষতার উন্নতি সাধন এবং তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছে, একইসঙ্গে প্রশিক্ষণ প্রদানকারীদের এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কার্যকর সংযোগ তৈরি করছে। NISE বিভিন্ন অংশীজনেরা উপকৃত হচ্ছেন, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন তরুণেরা, প্রশিক্ষণ কেন্দ্রসমূহ, নীতিনির্ধারকেরা এবং শিল্প প্রতিষ্ঠানসমূহ। এই প্ল্যাটফর্মটি ইতিমধ্যে দশ লক্ষের বেশি ব্যবহারকারীদের নিবন্ধিত করেছে। এতে সরকারি বিভাগ, শিল্প/শিল্প সংস্থা, বেসরকারি সংস্থা এবং দক্ষতা সেবা প্রদানকারী মিলিয়ে অন্তর্ভুক্তির সংখ্যা ১,০০০+। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নাইস ৫০০+ কোর্স অফার করছে।
NISE-এর কার্যক্রম শুধুমাত্র দেশীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি লাভ করেছে। ২০২০ সালে WSIS, ২০২১ সালে UNDP CDO এবং ২০২২ সালে UNOSSC কর্তৃক এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এর সফলতা দেখে এই প্ল্যাটফর্মটি সোমালিয়ায় “Shaqo Abuur” এবং জর্ডানে “Digi Maharat” নামে প্রতিস্থাপন (রেপ্লিকেশন) করা হয়েছে, যা এর কার্যকারিতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।