কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫৭ PM

ন্যাশনাল ড্যাশবোর্ড

কন্টেন্ট: পাতা

ন্যাশনাল ড্যাশবোর্ড হলো একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম, যা দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা নিজেদের জন্য একটি কাস্টমাইজড ড্যাশবোর্ড তৈরি করতে পারেন, যার মাধ্যমে গড়ে উঠছে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি। এই ড্যাশবোর্ড সরকারের বিভিন্ন খাতের তথ্য এক জায়গায় এনে দৃশ্যমান করে তোলে, যার ফলে প্রচলিত ও নতুন ধরণের উভয় তথ্যের ব্যবহার বাড়ছে এবং একাধিক সংস্থার মধ্যে তথ্য সহযোগিতা আরও মজবুত হচ্ছে। 

 

সরকারি কর্মকর্তারা খুব সহজে, যেকোনো ধরনের তথ্যকে স্পষ্ট ও বোঝার উপযোগী ভিজ্যুয়াল রূপে উপস্থাপন করতে পারেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রতিটি স্তরের কর্মকর্তা তথ্যনির্ভর বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন, যা সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংযুক্ত, সমন্বিত ও নাগরিককেন্দ্রিক একটি সিস্টেম গঠনে সহায়তা করছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন