কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:৫৬ PM

ডেটা ম্যানেজমেন্ট ও গভর্নেন্স

কন্টেন্ট: পাতা

বাংলাদেশ সরকার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (UN DESA)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে দেশের ডেটা ম্যানেজমেন্ট ও গভর্নেন্স চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে এবং সরকারি কর্মকর্তা ও অংশীজনদের মাঝে সুরক্ষিত ও কার্যকর ডেটা ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করতে। 

 

এই সহযোগিতার মাধ্যমে ডিজিটাল ডেটা ব্যবস্থাপনার বিদ্যমান দুর্বলতা ও সহযোগিতার অভাব চিহ্নিত করা হয়েছে এবং তথ্য ব্যবস্থাপনায় সরকারকে আরও কার্যকর, প্রমাণভিত্তিক ও সমন্বিতভাবে কাজ করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের ন্যাশনাল ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক-এর ওপর একটি বেসলাইন স্টাডি পরিচালিত হয়েছে, যেখানে সামগ্রিক ও সূচকভিত্তিক গভর্নেন্স চর্চার মূল্যায়ন করা হয়েছে। 

 

এছাড়াও, বাংলাদেশ খাতভিত্তিক ডেটা গভর্নেন্স উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে, যার একটি উদাহরণ হলো স্যানিটেশন ডেটা গভর্নেন্স। "Strengthening of Public Data Systems for Sanitation in Bangladesh" শীর্ষক কর্মসূচির অধীনে, যা DPHE বাস্তবায়ন করছে, GWSC-AIT পরিচালনা করছে এবং গেটস ফাউন্ডেশন অর্থায়ন করছে, সেখানে এটুআই স্যানিটেশন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং SDG বাস্তবায়নে কার্যকর স্যানিটেশন ডেটা গভর্নেন্স প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন