কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:১৭ PM

নথি

কন্টেন্ট: পাতা

a2i-এর ডি-নথি ব্যবস্থাপনা টিম সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকরী করার মাধ্যমে নাগরিক সেবা সহজতর করছে। সরকারের ১৫,০০০+ দপ্তরে ডি-নথি নথিপত্র ব্যবস্থাপনায় মূল্যবান কর্মঘন্টা হ্রাসের পাশাপাশি কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে।  এআই, ওসিআর, স্পিচ-টু-টেক্সট (STT) এবং ডিজিটাল স্বাক্ষর প্রযুক্তির মাধ্যমে প্রশাসনকে কাগজবিহীন করে ডি-নথি নাগরিক-সেবাদান প্রক্রিয়া আরো গতিশীল ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। 

 
ইতোমধ্যে ২৫০+ মিলিয়ন নথি প্রক্রিয়াকরণের মাধ্যমে সরকারি সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম দ্রুততর হয়েছে, যা নাগরিক সেবা সরবরাহে ব্যাপক প্রভাব ফেলেছে, যা সার্বিকভাবে সরকারের গভর্ন্যান্স কাঠামোকেই আরো শক্তিশালী করছে। ডি-নথি’র অংশীজনদের মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও সেবা প্রদানকারীরা, যারা সম্মিলিতভাবে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও টেকসই উন্নয়ন এগিয়ে নিচ্ছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন