কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৫:২১ PM

গভর্নমেন্ট, নন-গভর্নমেন্ট রিসোর্স মোবিলাইজেশন

কন্টেন্ট: পাতা

এটুআই-এর আন্তর্জাতিক সহযোগিতা টিম বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান ও সম্প্রদায়কে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে নিতে কাজ করে। সাউথ-সাউথ এবং ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের ডিজিটাল উদ্ভাবনগুলো ছড়িয়ে দিয়ে, নাগরিককেন্দ্রিক সেবা, কার্যকর নীতি প্রণয়ন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

 

বিশ্বের ৪৪টিরও বেশি দেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে, এটুআই প্রযুক্তি স্থানান্তর, এটুআই-এর  বিভিন্ন উদ্যোগের জন্য রিসোর্স মোবিলাইজেশন এবং আন্তর্জাতিক উৎকৃষ্ট চর্চার প্রচলন নিশ্চিত করে। পাশাপাশি, এটুআই বাংলাদেশের নিজস্ব ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) এবং ডিজিটাল পাবলিক গুডস (DPG) বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ডিজিটাল পাবলিক সেবাগুলো বাংলাদেশের উপযোগী করে তুলে ধরতে সচেষ্ট থাকে। এটুআই-এর আন্তর্জাতিক সহযোগিতা টিমের লক্ষ্য হলো সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং টেকসই উদ্ভাবনের মাধ্যমে এমন একটি ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন