কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১৫ মে, ২০২৬ এ ০২:০৭ PM

প্রকল্প পরিচালক

মোহা: আব্দুর রফিক
প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)
এসপায়ার টু ইনোভেট (এটুআই)

জনাব মোহা: আব্দুর রফিক বাংলাদেশের সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২০তম বিসিএস-এর একজন উর্ধ্বতন কর্মকর্তা। বর্তমানে তিনি এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং এজেন্সি টু ইনোভেট-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি সরকারি সেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ ও কার্যকর করার জন্য বিভিন্ন উদ্যোগ ও নীতিমালা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন।
তার কর্মজীবন বহুমুখী ও সমৃদ্ধ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক (প্রশাসন) হিসেবে প্রশাসনিক দায়িত্বে ছিলেন এবংবেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া, তিনি বিয়াম ফাউন্ডেশন, বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের বিভিন্ন জেলায় সরকারি সেবা কার্যক্রম তদারকি করেছেন।
জনাব মোহা: আব্দুর রফিক ছয় বছরের অধিক সময় ম্যাজিস্ট্রেট হিসেবে বিচার ও আমলী আদালত পরিচালনা করেছেন, জেল সুপারিনটেনডেন্ট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি চারটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ জ্ঞান অর্জন করেছেন। এছাড়া, দুই জেলায় উপ-পরিচালক, স্থানীয় সরকার হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা ও তদারকি করেছেন। রংপুর অঞ্চলে তিনি জোনাল স্যাটেলমেন্ট অফিসার হিসেবে পাঁচটি জেলার ভূমি জরিপ কার্যক্রম তদারকি করেছেন।
তার উদ্ভাবনী উদ্যোগ ও প্রশাসনিক উৎকর্ষ জাতীয়ভাবে স্বীকৃত। তিনি ২০১১ সালে স্থানীয় সরকার বিভাগ হতে অনলাইন জন্ম নিবন্ধন পুরস্কার লাভ করেন। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলায় কর্মকালের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে স্বীকৃতি পানট। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইউএনও থাকা অবস্থায় মডেল ইউএনও হিসেবে স্বীকৃতি অর্জন করেন, এবং জয়পুরহাট, নওগাঁ ও পাবনা জেলায় সেরা উদ্ভাবন কর্মকর্তা হিসেবে পুরষ্কৃত হন। বিয়াম ফাউন্ডেশনে কর্মরত অবস্থায় তিনি ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড লাভ করেছেন। এছাড়া, তিনি প্রিন্ট ও অনলাইনে পাওয়া জনপ্রিয় বই প্রশ্নোত্তরে গ্রাম আদালত-এর লেখক, যা গ্রামীণ বিচার ব্যবস্থা ও নাগরিক সেবার ধারণাকে সহজভাবে তুলে ধরে।
শিক্ষাগতভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেছেন এবং ফলিত ভাষা তত্ত্ব ও ইংরেজি ভাষা শিক্ষণে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তার কর্মজীবন একদিকে একাডেমিক উৎকর্ষতা, অন্যদিকে উদ্ভাবনী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং জনগণের সেবায় গভীর প্রতিশ্রুতির সমন্বয়। জনাব মোহা: আব্দুর রফিক বিবাহিত এবং তিন সন্তানের জনক।


এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন